‘সিনিয়র সচিব’ হলেন বিদায়ী শিক্ষা সচিব মাহবুব হোসেন

সিনিয়র সচিব হলেন আরও দুইজন
২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৭ AM
মো. মাহবুব হোসেন

মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

জনপ্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব থেকে সিনিয়র সচিব হলেন তিন কর্মকর্তা। এছাড়া অতিরিক্ত সচিব থেকে একজনকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। একজন সিনিয়র সচিবের দপ্তরও পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে বদলির আদেশাধীন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সদ্য বিদায়ী সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে।

জনপ্রশাসনের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব পদে আরও দুই বছর থাকছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। 

২০২০ সালের ৬ জানুয়ারি থেকে আবু হেনা মো. রহমাতুল মুনিম এই পদে এবং প্রথম দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি। তার আগে ওই বছরের ৪ জানুয়ারি ৩৪ বছরের চাকরি জীবন শেষ করে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান। 

সরকার তার অবসরোত্তর ছুটি স্থগিত করে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। আগামী ৫ জানুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে তাকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিল।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬