এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহাকে ওএসডি

২৭ ডিসেম্বর ২০২১, ০৬:৪৬ PM
অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা

অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা © ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে প্রেষণ প্রত্যাহার করে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক নরায়ণ চন্দ্র সাহাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) ওএসডি হিসেবে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রসায়ন বিভাগের অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীকেও প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর কারিকুলাম বিশেষজ্ঞ সমাজ বিজ্ঞান বিভগের অধ্যাপক ড. সালমা জোহরার প্রেষণ প্রত্যাহার করে মাউশিতে ওএসডি করা হয়।

নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬