কারিগরি-মাদ্রাসার এমপিওভুক্তির আবেদনও শুরু ১০ অক্টোবর

০১ অক্টোবর ২০২১, ০৯:২১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

আগামী ১০ অক্টোবর থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) এমপিওভুক্তির আবেদন শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

এদিকে, একইদিনে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে আরেকটি পৃথক গণবিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কারিগরির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন শুরু হবে ১০ অক্টোবর থেকে। ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি ও মাদ্রাসা) এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১০ অক্টোর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd), কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ‘Online MPO Application’ শিরোনামে প্রদর্শিত লিংক-এর মাধ্যমে আবেদন করা যাবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি ও মাদ্রাসা) এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না।

“বিশেষভাবে উল্লেখ্য, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।”

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬