১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার নির্দেশ

০১ আগস্ট ২০২১, ০৯:৪৬ PM
১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার নির্দেশ

১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার নির্দেশ © ফাইল ছবি

আঠারো বছর এবং এর বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (০১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, করোনার বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে দায়িত্ব পালনের অনুরোধ করা হলো।

পড়ুন: এনআইডি ছাড়া টিকা নেবেন যেভাবে

আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

সুরক্ষা অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও নিবন্ধন করতে পারবেন। এছাড়া যাদের বয়স এখন ২৫ বছর, তারাও করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

এক হাজার সেট ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস দিল ইউএনএ…
  • ০২ অক্টোবর ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬