স্কুল কলেজে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ দেখাতে নির্দেশ

২৮ জুলাই ২০২১, ১১:১৬ PM
‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’  ছবির পোস্টার

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবির পোস্টার © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের একটি অংশকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ স্কুল কলেজে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র।

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার নির্বাহী পরিচালক সেলিম খান। ২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং বঙ্গবন্ধুর কৈশোরকালের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান।

এছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ। এর আগে গত ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬