জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ

১৯ জুলাই ২০২১, ০৭:১৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

প্রশাসনিক জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কয়েকটি শাখা খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক জরুরি প্রয়োজনে সীমিত আকারে অফিস খোলা রাখা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট সংক্রান্ত কাজসহ অন্যান্য জরুরি কাজ সম্পাদনের জন্য সবিচালয়ের ৬ নম্বর ভবনের ১৭ তলা ও ১৮  তলায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কক্ষ সীমিত আকারে খোলা রাখা প্রয়োজন।

এই পরিস্থিতিতে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট কক্ষ  খোলা রাখা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদানসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারি করা হয়।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬