এসএসসিতে ২৪, এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে

১৬ জুলাই ২০২১, ০৮:২০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ২৪টি আর এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এজন্য এসএসসি পরীক্ষার্থীরা ১২ সপ্তাহ আর এইচএসসি পরীক্ষার্থীরা ১৫ সপ্তাহ সময় পাবেন। উভয় পরীক্ষার্থীদের প্রতি সপ্তাহে দু’টি করে অ্যাসাইনমেন্ট চমা দিতে হবে।

বৃহস্পতিবার এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন,  সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। এই বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির অলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে এসএসসি ও সমমান এ বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহ।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, ইংরেজিসহ আবশ্যিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। আবশ্যিক বিষয়ের নম্বর জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে নম্বর নির্ধারণ হবে। শুধু নৈর্বাচনিক তিনটি বিষয়ের মূল্যায়ন হবে।

ডা. দীপু মনি বলেন, মহামারির বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে। ১২টি সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যক্তিক বিষয়ে প্রতি সপ্তাহে দুটি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা। প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করো হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু হবে। ওই স্তরের শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাদেরও গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে মোট ছয়টি পত্রে (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাদেরও সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এভাবে তাদেরও সংক্ষিপ্ত সিলেবাস সম্পন্ন করা হবে।

এক পৃষ্টার সমঝোতাস্মারক সইয়ের খুব কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্…
  • ০৬ মে ২০২৬
রুয়েটের আবাসিক হলে দুই মাসে তিনবার অগ্নিকাণ্ড, আতঙ্কে শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
‘বদলি অধিকার হিসাবে দাবি করা যাবে না’
  • ০৬ মে ২০২৬
ইউজিসি বাজেট দিলেও আটকে যাচ্ছে ট্রেজারার স্বাক্ষর না দেওয়ায়
  • ০৬ মে ২০২৬
শিক্ষকদের বদলির পরবর্তী কার্যক্রম কী— জানাল মাউশি
  • ০৬ মে ২০২৬
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা বাংলাদেশের
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9