লকডাউনেও শিক্ষা মন্ত্রণালয়ের অফিস খোলা রাখার নির্দেশ

০৯ জুলাই ২০২১, ১১:৩৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অডিট আপত্তি নিষ্পত্তির জন্য ব্রডশিট জবাব তৈরি, বাজেট সংক্রান্ত কাজ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রমাণ সংগ্রহসহ জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ ও ১৮ নম্বর ফ্লোর এবং পরিবহনপুল ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮০৮ ও ৮০৯ নম্বর কক্ষ খোলা রাখা প্রয়োজন।

আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলাকালে সংশ্লিষ্ট নির্দিষ্ট ভবনের কক্ষগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অফিস খোলা রাখার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের (কর্মকর্তা-কর্মচারী) সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়াসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।

হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬