ঈদের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

২০ জুন ২০২১, ১১:৪১ AM
ঈদের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে করোনা সংক্রমণের হার না কমলে ছুটি আবারও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিলে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়তে পারে। সে হিসেবে আগামী ঈদের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাঝে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ সংক্রমণ ও মৃত্যুর দুটিই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসবে না।

৩০ জুনের পর ছুটি বাড়বে কিনা এবিষয়ে সচিব বলেন, চলতি সপ্তাহ করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে।   

ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব কি না— এমন প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে সেটা জানি। কবে খুলবে তার নিদিষ্ট কোনো তারিখ এ মুহূর্তে বলা যাবে না। কারণ এর আগেও দুবার তারিখ ঘোষণার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়নি। তাছাড়া এই মুহূর্তে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই আপাতত কোনো কিছুই বলা সম্ভব না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর এক সপ্তাহ পর অর্থাৎ ২২ বা ২৩ জুলাই ঈদুল আজহা। ৩০ জুনের পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পুরো জুলাই মাস দেওয়া হতে পারে। সে হিসেবে জুলাই মাসেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান।  

জানা গেছে, দেশে চলমান করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ জুনের পর স্কুল-কলেজ খোলা হবে নাকি চলমান ছুটি আরও বাড়বে সে বিষয়ে ২৫ জুনের পর সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

আরও দেখুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ২৫ জুনের পর: শিক্ষা সচিব

শিক্ষকদের এপ্রিলের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০৬ মে ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুইমাসের বেতনের চেক …
  • ০৬ মে ২০২৬
৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন
  • ০৬ মে ২০২৬
প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি বিপ্লবী ছা…
  • ০৬ মে ২০২৬
কাল শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টিটি আসর
  • ০৬ মে ২০২৬
রীতি ভেঙে আইপিএলের ফাইনাল, প্লে-অফের সূচি ঘোষণা
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9