শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী

‘পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে হবে’

১৯ জুন ২০২১, ১১:১৩ PM
অনলাইন প্লাটফর্ম জুমে সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী

অনলাইন প্লাটফর্ম জুমে সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষার্থীদের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোর যোগ্যতা অর্জনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট অব কোয়ালিটি এসুরেন্স সেল’ (আইকিউএসি) আয়োজিত ‘উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সন্তুষ্টি’ বিষয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ শনিবার (১৯ জুন) অনলাইন প্লাটফর্ম জুমে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।     

ডা. দীপু মনি আরও বলেন, বর্তমানে প্রযুক্তির পাশাপাশি অনেক চিন্তা চেতনা ধ্যান ধারণাও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এমনকি চার পাঁচ বছরেরে ভেতরে আমূল পরিবর্তন ঘটছে। আমাদের শিক্ষার্থীরা যেন এসব পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে সেভাবে তৈরি থাকতে হবে। শিক্ষা এবং দক্ষতার মানে শিক্ষার্থীদের পাশাপাশি চাকুরিদাতাও যেন সন্তুষ্ট থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউল হক মামুন। সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের বিখ্যাত অধ্যাপকসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন।

শিক্ষকদের এপ্রিলের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০৬ মে ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুইমাসের বেতনের চেক …
  • ০৬ মে ২০২৬
৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন
  • ০৬ মে ২০২৬
প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি বিপ্লবী ছা…
  • ০৬ মে ২০২৬
কাল শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টিটি আসর
  • ০৬ মে ২০২৬
রীতি ভেঙে আইপিএলের ফাইনাল, প্লে-অফের সূচি ঘোষণা
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9