শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া উপায় নেই: শিক্ষা সচিব

১২ জুন ২০২১, ০৫:১৪ PM
মাহবুব হোসেন

মাহবুব হোসেন © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া বিকল্প কিছু ছিল না। তবে আমরা বিকল্প পদ্ধতিতে পাঠদান অব্যাহত রেখেছি। আমাদের শিক্ষার্থীরা এই পদ্ধতির সাথে অভ্যস্ত নয়। সেজন্য হয়তো নিজেদের কমফোর্ট জোনে নিয়ে যেতে পারছে না।

শনিবার (১২ জুন) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মাহবুব হোসেন বলেন, এই মুহূর্তে স্কুল-কলেজ বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। আমরা শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা কিংবা আইসিটি নির্ভর যে অবকাঠামো আছে তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি।

বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল শামীম ফরহাদ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও যকৃতের যত্নে প্রতিদিন পান করুন এই ৫ প…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে জেল-জরিমানা
  • ১৩ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল তিন মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন …
  • ১৩ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬