শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্টের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ মন্ত্রণালয়ের

০৯ জুন ২০২১, ০৭:৫৭ PM
শিক্ষার্থী ও ডোপ টেস্ট

শিক্ষার্থী ও ডোপ টেস্ট © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্টের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু ভর্তির সময়ই নয়, শিক্ষার্থী ভর্তি হওয়ার নির্দিষ্ট সময় পর পুনঃরায় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করারও নির্দেশ দেয়া হয়েছে।

তথ্যমতে, গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মন্ত্রীপরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবকে গত ১১ জুন জানানো হয়। এর গত ২৪ মে মন্ত্রী পরিষদের নেয়া সিদ্ধান্তের অগ্রগতি জানতে চেয়ে চিঠি পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে  ডোপ টেস্ট বাধ্যতামূলক বাস্তবায়নে গত ৩১ মে চিঠি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ইছমত উল্লাহ। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলকের আদেশ জারি হয় গত ৪ জুন।

চিঠিতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এছাড়া শিক্ষার্থী ভর্তির পর নির্দিষ্ট সময় পর পর তা পুনরায় পরীক্ষা করতে হবে। ডোপ টেস্টের অগ্রগতির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে বলা হয়েছে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬