শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ফের বাড়ল

২৬ মে ২০২১, ১১:৪৯ AM

করোনা সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক) চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে। 

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। আজ বুধবার (২৬ মে) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি শুরু হয়।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনও উপস্থিত রয়েছেন। প্রাথমিকের ছুটির বিষয়টি তিনি ঘোষণা করবেন বলে জানা গেছে।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের এ ছুটি বাড়ানো হয়েছে। 

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬