কলেজের তহবিল থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ

১৯ মে ২০২১, ১১:৪১ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

জাতীয়করণ হওয়া যেসব কলেজের শিক্ষক-কর্মচারীরা রাজস্বভুক্ত হননি তাদের কলেজের স্থায়ী-অস্থায়ী তহবিল থেকে বেসিক হারে বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চার শর্তে এসব কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (১৯ মে) মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় দেখা গেছে, চলমান কোভিড পরিস্থিতি অব্যাহত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় করা যাচ্ছে না বিধায়, নতুন সরকারি হওয়া কলেজগুলোর ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

এ পরিপ্রেক্ষিতে শর্তানুসারে নতুন সরকারি কলেজগুলোতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার সুবিধার্থে সাধারণ তহবিল ব্যবহার ও প্রয়োজনে এফডিআর নগদায়নের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছে

১) সরকারি হওয়া কলেজগুলোর সাধারণ তহবিল থেকে এ বাবদ অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সাধারণ তহবিলে অর্থ সংকুলান না হয় তবেই কেবল স্থায়ী তহবিল থেকে অর্থ তোলা যাবে।

২) যেসব ননএমপিও শিক্ষক-কর্মচারীরা বর্তমানে কলেজ থেকে তহবিল স্বল্পতার কারণে বেতন পাচ্ছেন না, তাদেরকে বিগত ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর মোট ছয় মাসের শুধু মূল বেতন দেওয়ার জন্য এ অর্থ ব্যবহার করা যাবে।

৩) নিয়োগ নিষেধাজ্ঞা জারির অনতিপূর্বে গৃহীত কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হবে।

৪) প্রাপ্যতার অধিক অর্থ উত্তোলন করা হলে সেক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের চূড়ান্ত সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রদত্ত অর্থ সমন্বয় করতে হবে। এজন্য কলেজ কর্তৃপক্ষকে একটি লিখিত আন্ডারটেকিং প্রদান করবে।

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬