শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পর্কে জানতে চায় মন্ত্রণালয়

১৮ মে ২০২১, ০৫:৪৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো সম্পর্কে জানতে চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইছমত উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মাউশিতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,  করোনা ভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের সবশেষ প্রস্তুতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বরাবর মেইল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি খোলার ঘোষণা দেয়া হলেও চলমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬