স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন

শিক্ষামন্ত্রীর নেতৃত্বে জাতীয় তদারকি কমিটি গঠন

১৮ মে ২০২১, ১০:৫৪ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ২০১৮-২০৩০ বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং এর লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে জাতীয় তদারকি কমিটি গঠন করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা উপমন্ত্রী।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ মোট ২৩ জন। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বিশ্ববিদ্যালয় অধিশাখা) যুগ্মসচিব।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ২০১৮-২০৩০ এর বাস্তবায়ন ত্বরান্বিত করার তত্ত্বাবধান করা; ইউজিসির মনিটরিং ও বাস্তবায়ন সংক্রান্ত কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং পরামর্শ নির্দেশনা প্রদান করা।

কমিটি প্রয়োজনে কোন সদস্য কো-অপ্ট করতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬