২৯ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি

১৭ মে ২০২১, ০৫:৪২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

দেশে করোনার সংক্রমণ না কমায় সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফায় বাড়ানো হয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত এ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (১৭ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে এই আদেশ জারি করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, আগের ছুটির ধারাবাহিকতায় আগামী ২৯ মে পর্যন্ত সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় নিজেদের ও অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন। 

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে হবে অভিভাবকদের এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। 

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬