১০ শতাংশ সিনিয়র অধ্যাপকদের তালিকা পাঠানোর নির্দেশ

১৩ আগস্ট ২০২০, ১১:৩০ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবার দেশে ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ১০ শতাংশ সিনিয়র অধ্যাপকদের তালিকা পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এবং ২৫টি প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। এছাড়া ১৯ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোর এসব শীর্ষ পদে নিয়োগ দেয়ার উদ্যোগেই এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে ১০ শতাংশ অধ্যাপকের জীবনবৃত্তান্তসহ নামের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। ইমেইলেও তালিকা পাঠাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো।

প্রসঙ্গত, এর আগে গত ৯ আগস্ট দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণের ব্যবস্থা নেয়া সংক্রান্ত এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভায় তিনি বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের পদ শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর এসব শূন্যপদে পূরণের উদ্যোগ নেয়া হবে। এসময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ১০ শতাংশ সিনিয়র অধ্যাপকের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি। এছাড়া যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে সে সব শূন্য পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

চাকরির ভাইভা দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক, মিলল রক্তাক্ত…
  • ০৭ মে ২০২৬
নতুন ভাইরাসের প্রাদুর্ভাব, আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন
  • ০৭ মে ২০২৬
কোমলমতিদের ক্লাস চলাকালে খুলে পড়ে ফ্যান, আহত পাঁচ শিশু
  • ০৭ মে ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও বদলির সুযোগ পাচ্ছেন
  • ০৭ মে ২০২৬
পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার, যোগ্যতাসহ খুঁটিনাটি জে…
  • ০৭ মে ২০২৬
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দফা সমঝোতা স্মারকে কি …
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9