‘২০৫০ সালের মধ্যে কারিগরিতে ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে’

০৭ আগস্ট ২০২০, ০৭:৪৬ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়তে ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক অনলাইন সেমিনারে এসব কথা বলেন তিনি ।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব। যেখানে মানুষের স্বাভাবিক জীবন যাপনের সাথে একান্ত সঙ্গী হয়ে যাবে প্রযুক্তি। তাই আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার দক্ষতা অর্জন করতে হবে। জীবনব্যাপী শিখতে শিখাই হবে আমাদের প্রধানতম দক্ষতা।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আমাদেরকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান প্রমুখ।

ডাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত
  • ২৮ এপ্রিল ২০২৬
আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার না থাকলে দেশ গণতান্ত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন ঘিরে নিজের অবস্থান জানালেন নান্নু
  • ২৮ এপ্রিল ২০২৬
ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা
  • ২৮ এপ্রিল ২০২৬
ফেনীতে আকস্মিক ‘মেঘ বিস্ফোরণে’ বিপর্যস্ত জনজীবন
  • ২৮ এপ্রিল ২০২৬