এমপিও শিক্ষকদের ঈদ উৎসব ভাতার আদেশ জারি

২২ জুলাই ২০২০, ০৯:৩০ AM

© ফাইল ফটো

দেশে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। প্রস্তাবে অনুমোদনও দেয়া হয়েছে। এখন অধিদপ্তর থেকে বোনাসের চেক ব্যাংকগুলোতে পাঠানো হবে।

সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ এবং ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

জানা গেছে, আগামী ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।

 

রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬