একাদশে ভর্তি নিয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রী

১৫ জুলাই ২০২০, ০৪:৩৮ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলেও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এখনও শুরু হয়নি। কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এমন অবস্থায় আজ বুধবার গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন, একাদশে ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। এ মাসের মধ্যেই আমরা তারিখ জানিয়ে দেব।

তিনি বলেন, অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় বলে সমস্যা হবে না। একাদশের বইপত্রও ইতোমধ্যে এভেইলেবল করে দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ জুলাই সংসদে তিনি জানিয়েছিলেন, শিগগিরই সিদ্ধান্ত নিয়ে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই মাস লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করে কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

মে মাসে এসএসসি ও সমমানের ফল ঘোষণা হলে জনের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

তবে মে মাসের ৩০ তারিখ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশে ভর্তি পিছিয়ে যায়।

এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছেন। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬