'করোনা নেগেটিভ' সনদ ছাড়া বিদেশ যেতে পারবেন না বাংলাদেশিরা

১৩ জুলাই ২০২০, ০৮:৪৬ AM

© সংগৃহীত

করোনাকালীন সময়ে কেউ বিদেশে যেতে চাইলে বাংলাদেশের যেকোনো নাগরিককে ‘করোনা নেগেটিভ’ সনদ নিয়ে অর্থাৎ সরকারের নির্ধারিত করোনা পরীক্ষার কেন্দ্র থেকে এই সনদ সংগ্রহ করতে হবে। রোববার(১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সনদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নির্দিষ্ট করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অংশ নেন। এছাড়া এতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন সভায় সংযুক্ত ছিলেন।

সম্প্রতি করোনা নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণকারী ঢাকা থেকে পৌঁছানো যাত্রীদের করোনাভাইরাস ধরা পড়ার পরিপ্রেক্ষিতে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬