আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল সরকার

২৪ জুন ২০২০, ০১:১৮ PM

© ফাইল ফটো

দেশে চলমান করোনা মহামারীর মধ্যেও আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর উত্তরায় ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদনের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নতুন বিশ্ববিদ্যায়ল নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ১০৬টি। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফ। গত ১৬ জুন তাকে অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্বে আছেন।

জানা গেছে, ২৩টি শর্তে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বলা হয়েছে, কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব অথবা ভাড়া করা ভবন থাকতে হবে। কমপক্ষে তিনটি অনুষদ এবং প্রত্যেকটির অধীনে ছয়টি বিভাগ, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাব, কমনরুম, সেমিনারসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন নিতে হবে।

এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উদ্যোক্তারা ২০১৪ সালে আবেদন করেন সরকারের কাছে। দীর্ঘ প্রক্রিয়ায় তা যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হল।

টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬