ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬ AM

© সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষকে বাড়াবাড়ি না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানাান। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ আহবান জানান। এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে বেলা একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। 

সংঘর্ষের পর ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের সহপাঠীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এর মধ্যে নিহালের পিঠে ও পায়ে এবং সোয়াতের পেটে ছুরির আঘাত রয়েছে। এ দুজনের অবস্থা গুরুতর। আর অন্যদের হাতে, পায়ে ছুরির আঘাত রয়েছে।

ইউরোপের এক দেশে সরকার গঠন করতে যাচ্ছে শিক্ষার্থীদের জোট ‘স্…
  • ২৬ অক্টোবর ২০২৬
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন তামিম ইকবাল
  • ২৬ অক্টোবর ২০২৬
কাল ইসরায়েলের নির্বাচন, ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু?
  • ২৬ অক্টোবর ২০২৬
একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক ক…
  • ২৬ অক্টোবর ২০২৬
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক…
  • ২৬ অক্টোবর ২০২৬
ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে হারিয়ে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ
  • ২৬ অক্টোবর ২০২৬