নোট-গাইড কিনতে শিক্ষার্থীদের বাধ্য করবেন না: শিক্ষামন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৫ PM

© ফাইল ফটো

নোট বই ও গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য না করার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অহেতুক শিক্ষার্থীদের বইয়ের বোঝা বৃদ্ধি করবেন না। এটা অনৈতিক কাজ। শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা যাবে না। শিক্ষকরা হচ্ছেন দেশ গড়ার কারিগর।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিলেটের ওসমানী নগরে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ট্রাস্টের আহবায়ক শ্রী রবীন পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুতফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ কায়েস চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানসহ ট্রাস্টের সদস্যবৃন্দ ।

শিক্ষার্থীদের উদ্যেশ্যে মন্ত্রী বলেন জিপিএ পাঁচ পাওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া খুবই গুরূত্বপূর্ন। তোমরা ভাল ছাত্র হওয়ার পাশাপাশি ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।

তিনি আরও বলেন প্রতি জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার শিক্ষিত বেকার তৈরি করতে চায় না তাই কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করছে। ২০২১ সাল থেকে প্রত্যেকটি স্কুলে কারিগরি শিক্ষা চালু করা হবে। প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখন পর্যন্ত ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, ১০০ টি নির্মানাধীন রয়েছে এবং ৩২৯ টি নির্মানের প্রকল্প গ্রহন করা হয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬