জীবনব্যাপী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ PM

© টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ব খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজ যে বিষয় বা দক্ষতা খুব জরুরি আগামীতে তা হয়ত আর এত জরুরি নাও থাকতে পারে। সে জায়গা হয়ত অন্য কোন বিষয় বা দক্ষতা জরুরি হয়ে যাবে। তাই শিক্ষার্থীদের জানতে হবে কিভাবে জীবনব্যাপী কিভাবে শিখতে হবে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ মাঠে লালমাটিয়া কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণবরণ অনুষ্ঠান-২০২০ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের মাধ্যমে ১ হাজার ৫৫৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। তাদের পূর্ণ বৃত্তি অথবা অর্ধেক বৃত্তি দেয়া হবে ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিখতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে। কিভাবে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে কিভাবে ধৈর্য্য ধরে চেষ্টা করতে হয়। জানতে হবে সততা, মানবিকতা দেশপ্রেম।

কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো: সাদেক খান, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন।

সুরাইয়া বেগম এনডিসি বলেন, কখন ও হতাশ হওয়া যাবে না। নিরন্তর চেষ্টা করতে হবে নিজের স্বপ্ন বাস্তবায়নে।

মো: মাহবুব হোসেন বলেন, নারী উন্নয়ন বলতে বুঝায় নারীরা উন্নয়ন করবে, নারীরা উন্নয়নের ভাগিদার হবে। তিনি আর ও জীবনের বিভিন্ন ধাপে আমাদের প্রতিযোতা করতে হবে। প্রতিযোতায় সফল না হওয়া মানে এই নয় যে এখানে জীবনের শেষ, প্রতিযোতা আরো হবে সফল হওয়ার আর ও অনেক ক্ষেত্র আছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬