মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে

২৫ আগস্ট ২০২৬, ০২:১৩ PM
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জিও জারি করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী মাসের শুরুতেই মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা) মোহাম্মদ মাহমুদুল হক মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেতনের ফাইল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি, আজই অনুমোদন হতে পারে।’

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধিদপ্তর

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে আজই জিও জারি করা হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ১ সেপ্টেম্বর সবাই বেতন পাবেন বলে আশা করি। এবার দেরি হবে না।’

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬