ময়মনসিংহের গৌরীপুর

মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

২৫ আগস্ট ২০২৬, ১২:৫৪ PM
মাদ্রাসার সরকারি বই ট্রলিতে নিয়ে যাওয়া হয়

মাদ্রাসার সরকারি বই ট্রলিতে নিয়ে যাওয়া হয় © ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে গোপনে সরকারি পাঠ্যবই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রলিতে করে সরকারি বই নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রবিবার (২৪ আগস্ট) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, গত তিন দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসার সরকারি বই ট্রলিতে করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সরকারি অর্থে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বই গোপনে বিক্রি করে দেওয়ার ঘটনাকে স্থানীয়রা ‘বই লুট’ বলে অভিযোগ করছেন।

এ বিষয়ে পুম্বাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলী খান বলেন, ‘এই ভিডিও আমিও দেখছি। কিন্তু কে বই বিক্রি করেছে, তা আমি নিজেও জানি না। এটা প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে। তবে বিষয়টি আমি দেখছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপনি যেমন দেখছেন, আমিও দেখছি। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬