একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ © ফাইল ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রকাশিত নীতিমালা অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।
‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল অনুযায়ী, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নের জন্য যারা আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম পরিবর্তনের সময়ও থাকবে এ দুদিন।
আরও খবর: একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে) চলবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টা পর্যন্ত।
একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে ২০ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।