চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৩ আগস্ট ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৪:১৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৩০ জানুয়ারি এ ইউনিট দিয়ে শুরু হবে এই ভর্তি পরীক্ষা। আর শেষ হবে ৮ ফেব্রুয়ারি ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। এর আগে আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

আজ রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১নং সিদ্ধান্ত মতে ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ
এ ইউনিট-৩০ জানুয়ারি; বি ইউনিট-৫ ফেব্রুয়ারি; সি ইউনিট-২৯ জানুয়ারি; ডি ইউনিট-৬ ফেব্রুয়ারি; বি১ উপ-ইউনিট-৩ ফেব্রুয়ারি; বি২ উপ-ইউনিট-৪ ফেব্রুয়ারি; ডি১- উপ-ইউনিট-৮ ফেব্রুয়ারি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬