বাম পাশে বসে শিক্ষামন্ত্রী, সামনে মাইক হাতে দাঁড়িয়ে নায়েম ডিজি © ভিডিও থেকে নেওয়া
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং যুগোপযোগী সংস্কারের অভাব নিয়ে মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (৭ জুলাই) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত থেকে শুরু করে দৈনিক ক্লাসের সময়সূচির গড়মিল নিয়ে মহাপরিচালককে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নে কোণঠাসা করেন মন্ত্রী। ১৯৯৯ সালে প্রশিক্ষণার্থী হিসেবে যে আক্ষেপ ডিজি নিজে করেছিলেন, আজ চেয়ারে বসেও তার কতটা বাস্তবায়ন করতে পেরেছেন— তা নিয়ে শিক্ষামন্ত্রীর করা প্রশ্নবাণে বিমর্ষ দেখা যায় নায়েমের ডিজিকে।
দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য শিক্ষামন্ত্রী ও নায়েম ডিজির কথোপকথনের চুম্বকাংশ তুলে ধরা হলো।
শিক্ষামন্ত্রী: আপনার হিসেবে ৪৮০ জনকে বার্ষিক ট্রেনিং দিতে পারেন।
নায়েম ডিজি: ফাউন্ডেশন ট্রেনিং। এর বেশি ক্যাপাসিটি নাই। আমরা পারি না, তবে বাইরে আরো কয়েকটা ভেন্যুতে আমরা ট্রেনিং দেই। সেখানে হয়তো আরও ২০০ জন পাই।
- আপনার এখানে টিচারস-স্টাফ কত আছে?
- বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে আছি ৪৮ জনের মতো।
- ৪৮ জন আপনার প্রফেশনাল টিচার, প্রফেসর আছে?
- জ্বি, সাধারণ ক্যাডার থেকে।
- ৪৮ জনে আপনার ক্লাসে আছেন ১৬০ জন। এটা প্রপোশনেট হলো কীভাবে? তো আপনি আরো গেস্ট লেকচার আনছেন।
- আমরা তো ফাউন্ডেশনের বাইরে আরো অন্যান্য ট্রেনিং নিই স্যার।
- আপনি তো বললেন একমোডেশনে ১৬০ জনের বেশি দিতে পারবেন না।
- না না না। ৪৫০ জন।
- আপনার পার টিচার স্টুডেন্ট রেশিও কত ট্রেনিংয়ে?
- নরমাল ব্যাচ হচ্ছে ৪০, ১:৪০।
- ক্লাসে ৪০ জনের একেকটা আছে। টিচার তো ওভারফ্লাডেড হয়ে গেছে।
- আপনি দৈনিক কয়টা ক্লাস নেন? হাউ মেনি আওয়ারস ইউ টুক দ্য ক্লাস? অ্যাজ এ ডিজি হিসেবে পারছেন না, আপনার একজন প্রফেসর কয়টা ক্লাস নেন? হাউ মেনি আওয়ারস হি টিচ?
- আচ্ছা, আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন, অ্যাজ এ...।
- অ্যাজ এ ডিজিই তো আপনি বলছেন।
- আমি প্রতিটা ইয়েতে যে ট্রেনিং হয়, প্রতিটা ট্রেনিংয়ে...।
- আমি জিজ্ঞেস করছি একজন টিচারের দৈনিক রুটিনে কত ঘণ্টা কতটা ক্লাস নেয়?
- দুটো করে ক্লাস নেয়। নিয়মিত দুটো দুটো ক্লাস নেয়।
- একটা ক্লাসের ডিউরেশন কত?
- এক ঘন্টা।
- তো একটা টিচার দৈনিক টু আওয়ারস ক্লাস নেয়।
এ সময় পাশ থেকে একজন বলে ওঠেন, ‘দুই ঘণ্টাও আমরা সেশন নেই।’
মন্ত্রী বলেন, ঠিক আছে, দুই ঘণ্টাও সেশন নেন। আমি বলছি ৪৮ টিচারস ইনভলভ হিয়ার, হাউ মেনি আওয়ারস ডু দে টিচ ইন দ্য ক্লাস? ডেইলি রুটিনে?
ডিজি আবারও বলেন, গড়ে দুই ঘণ্টা হয়। আমি একটা হিসাব করেছিলাম জয়েন করবার পরে।
- তো ৪৮ জনের দুই ঘন্টা প্রতিদিন ক্লাস করান। হিসাব তো মিলতেছে না কিন্তু। ইজ দেয়ার মোর দ্যান ওয়ান হান্ড্রেড সিক্সটি স্টুডেন্টস?
- আমি একটা হিসাব দিচ্ছি। আমি একটা হিসাব দিচ্ছি।
- আমি যদি ৪০ ক্লাস নেই, ১:৪০ এর চারটা সেকশন আছে এখানে।
- আমি একটা হিসাব দিচ্ছি। (একজনকে ইঙ্গিত করে) উনি ফাউন্ডেশন ট্রেনিংয়ে। তিনটা হচ্ছে এক ব্যাচ চলছে, দিনে পাঁচটা করে ক্লাস প্রতিটা গ্রুপে। তাহলে ১৫টা ক্লাস হচ্ছে, ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে আরকি। তারপর হচ্ছে এসএসডি।
- আপনি বললেন যে ১৬০-এর বাইরে একমোডেশন নাই।
- ৪৫০। আমাদের বিভিন্ন হোস্টেল মিলে সর্বোচ্চ ৪৫০ জনকে আমরা একমোডেশন করতে পারি।
- ৪৫০ জন স্টুডেন্ট রানিং হিয়ার, তারা ট্রেনিং নিচ্ছে।
- জ্বি স্যার।
- আইডিল আওয়ার টিচারদের কতটুকু আছে? এখানে এক্সট্রা একটা টিচার...। এই আইডিল আওয়ারে তারা কী করেন?
- এর কোন নীতিমালা নায়েমে নাই এখনো।
- নীতিমালা কে দেবে? আপনি করবেন। নাই এটা বললেন কেন?
- আমরা ইয়ে করছি, আপনার হলো গিয়ে প্রতিটা কোর্স কোঅর্ডিনেটর যেটা, প্রতিটা ট্রেনিং কোর্স চালানোর জন্য তিন সদস্য বিশিষ্ট, চার সদস্য বিশিষ্ট একটা টিম করে দেওয়া হয়, ওনারা ওই কোর্সটাকে চালান এবং উনারাই হচ্ছে ফিক্স করে দেন যে এই টপিকটা কোন শিক্ষক নেবে।
- এখানে কোন টিচার আছে অন্য কোর্সের যারা অলরেডি ট্রেনিং নিয়েছে? ধরেন ছয় সপ্তাহ, আছে কেউ এখানে? কেউ আছে যারা ছয় সপ্তাহ, তিন সপ্তাহ, ১০ সপ্তাহ, ১২ সপ্তাহ ট্রেনিং নিয়েছে এমন কেউ আছে?
- এখানে নতুন আছে, তারা তো ফাউন্ডেশন ট্রেনিং নিয়েছে।
- নতুনদের তো প্রশ্ন করে লাভ নাই। দে ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স ফ্রম ইউ। তারা তো আসছে মাত্র। যাওয়ার সময় না বলবেন যে স্যার এইটা এইটা করেননি। এইটা এইটা করা উচিত ছিল।
এ সময় পাশ থেকে একজন ডিজিকে জিজ্ঞেস করেন, আপনার এখানে যারা প্রফেসর আছে, তারা তো ফাউন্ডেশন ট্রেনিংয়ের অনেকগুলো ট্রেনিং নিয়েছে এখানে। এর জবাবে ডিজি বলেন, আমিও করেছি। শিক্ষামন্ত্রী আবারও বলেন, না না। আপনিও করেছেন, আপনিও এখন করাচ্ছেন। আপনি করার সময় যে দুর্বলতাগুলো পেয়েছেন, সেগুলো কি আপনি অ্যাড্রেস করেছেন? আন্সার মাই কোশ্চেন, অনেস্টলি, সিনসিয়ারলি। আপনি এখানে ওদের মতো ব্যাচ এসে যখন ট্রেনিং করেছেন, করার সময় যে সমস্ত জিনিসগুলো করা উচিত ছিল, যেমন মনে করেন আমাদের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একদিন দুঃখ সহকারে আক্ষেপ করে বলছিলেন যে, মন্ত্রী যখন হইনি তখন ভেবেছিলাম যদি কোনদিন মন্ত্রী হই এইটা এইটা করব, কিন্তু দায়িত্ব পেয়ে দেখলাম অনেক কিছু করতে পারিনি। তো এরকম আক্ষেপ আপনার আছে?
- প্রথম দিন থেকে যেটা চাচ্ছি নায়েমের জন্য...।
- আমিও এই আক্ষেপ করি।
- আমার আক্ষেপটাও স্যার আপনি শুনেন একটু। প্রথম দিন থেকে চাচ্ছি নায়েমের জন্য এই আবাসন যেন বাড়ানো যায়, সেজন্য নানাভাবে চেষ্টা করছি। সর্বশেষ যে অগ্রগতিটা হয়েছে সচিব মহোদয় সে জিনিসটা...।
- আপনি আবার ম্যাটেরিয়ালিস্টিক কথায় চলে আসছেন। আই এম নট ইন্টারেস্টেড টু হিয়ার দ্যাট। আমি জানতে চেয়েছি আপনি যেদিন... কোন সালে আপনি নায়েমের ট্রেনিং নিয়েছেন?
- কোর্স কারিকুলামগুলো আছে আমরা চেঞ্জ করছি।
- আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন। এ টিচার শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ফার্স্ট, দ্যান হি শুড আনসার। প্লিজ ট্রাই টু মাম্বলিং ইজ নট মাই ওয়ে টু লার্ন। আমি বলছি আপনি কোন সালে এসেছিলেন এখানে?
- দুইবার এসেছিলাম। একবার ১৯৯৯ সালে, আর একবার হচ্ছে ২০১২ সালে।
- ১৯৯৯ সালে আপনি এসে এই চেয়ারে বসে লেকচার শুনেছিলেন। সেই সময় মনে মনে কী ভেবেছিলেন যে এই কাজগুলো এখানে হওয়ার দরকার ছিল হয়নি, সেই স্মৃতিচারণ একটু করেন।
- আমি যখন এসেছিলাম তখন আমার কাছে যেটা মনে হত, যারা ক্লাস, সেশন নিতেন, অনেক সময় ওই সেশন মানসম্মত মনে হত না।
- এক। দুই?
- আর হচ্ছে...
- গো ব্যাক টু ইউর মেমোরিজ ১৯৯৯।
- এইটা হচ্ছে সেশনের দিক থেকে এটা ছিল যে কিছু সেশনের মান ভালো ছিল না। আরেকটা ম্যাটেরিয়ালিস্টিক, আবাসনের জায়গাটা।
- সেটা বাদ।
- (একজনকে ইঙ্গিত করে) উনি প্রাইমারি স্কুলে,২৬-২৭ বছর আগে এটাই হয়েছিল।
- এটাই মনে হয়? আপনার মেমোরিতে তখন ভাবেননি যে আমি যদি কোনদিন নায়েমের ডিজি হতাম তাহলে এই জিনিসগুলো চেঞ্জ করতাম? আপনি কি সেই সময় আপনার ডায়েরিতে লিখেছিলেন যে ট্রেনিংয়ে আসলাম কষ্ট করে, থাকা-খাওয়ার এত কষ্ট করে গেলাম। আসলে কী শিখলাম আমি? এই অনুভূতি কি আপনার হয়েছিল?
- হয়েছিল স্যার।
- সেই অনুভূতির প্রেক্ষিতে এখানে দায়িত্ব পাওয়ার পরে কী করেছেন আপনি? আউট অফ দ্যা বক্স, কেবল বিল্ডিং আর হোস্টেলের কথা না।
- আউট অফ দ্যা বক্স বলছেন, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোর্সের যে কারিকুলাম আছে— যেমন আমাদের কারিকুলামে হচ্ছে সেই অর্থে লার্নিং আউটকাম ছিল না। সেই অর্থে কি-ওয়ার্ড ছিল না। যেমন দুইটা কোর্সের সমস্ত মডিউলের লার্নিং আউটকাম তৈরি করেছি. প্রতিটা টপিকে ধরে ধরে এবং প্রতিটা টপিকে ধরে ধরে কি-ওয়ার্ড গুলোকে আমরা ফিক্স করেছি। দুইটা কারিকুলাম। টোটাল ২৮টা আপনার হচ্ছে...।
- এই জিনিসগুলো কি আপনি এখন অ্যাড্রেস করছেন?
- করা হচ্ছে। যেমন এসএসডি যে ট্রেনিংটা হলো, আমরা ওই কারিকুলাম...
- আপনি বাইরে কোথাও কি ট্রেনিং নিয়েছেন?
- বাইরে ট্রেনিং বলতে ২০১৮ সালে আর মালয়েশিয়ার নটিংহাম ইউনিভার্সিটিতে, নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়া ক্যাম্পাসে গিয়ে এক বছরের এমইডি এডুকেশনের কোর্সটা করে আসছি আরকি।
- ওইখানে কোর্স করার পরে যা শিখলেন, তার কত পার্সেন্ট এখানে আপনি এপ্লাই করতে পেরেছেন আর কতটুকু পারেননি এই অনুভূতিটা বলেন। সেখান থেকে আমি শিখব, সেখান থেকে অ্যাড্রেস করব।
- আজকে সকালে আমার কলিগদের সাথে আমরা বসেছিলাম সেখানকার একটা অভিজ্ঞতার আলোকে। এসএসডি কোর্সের ইভ্যালুয়েশন নিয়ে কিছু প্রশ্ন উঠতেছে। প্রতিবারই যখন যায় পার্টিসিপেন্টরা, আমরা তো তাদের একটা ম্যারিট লিস্ট দিই; কিন্তু দেখা যায় যে দুই-চারজন হচ্ছে ডিসস্যাটিস্ফেকশন শো করে আরকি যে তাদের মূল্যায়নটা ঠিকমতো হয়নি। আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করবার জন্য আজকে ওই কোর্সের সাথে যে জড়িত ছিল ১৪ জন শিক্ষক মিলে, ফ্যাকাল্টি মিলে আজকে আমরা বসেছিলাম। বসে বললাম যে আটটা বিষয়ে ইভ্যালুয়েশন হয়, প্রত্যেকটার রুব্রিক তৈরি করতে হবে। কীভাবে রুব্রিক তৈরি করতে হবে আজকে সকালে স্যার হচ্ছে সেটার জন্য...
- আপনার যে রুটিন চলছে, এটা কি আগের ধারাবাহিকতা না নতুন কিছু আছে?
- রুটিন চেঞ্জ করিনি। রুটিন চেঞ্জ করা হয়নি।
- আগের ধারাবাহিকতা। নতুন কিছু আসেনি?
- না স্যার, কারিকুলামে চেঞ্জ করছি।
- মোটামুটি যা ছিল তাই চালিয়ে যাচ্ছি আমরা।
- জ্বি স্যার। এটাই হচ্ছে।
- সময় কম।
- না স্যার। যা আছে সেটার মধ্যে এটাকে মানসম্মত করার জন্য চেষ্টা করছি।