স্কুল-কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ব্যানবেইস, আবেদন যেভাবে

২৬ জুন ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ০৬:২৫ PM
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষ প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে গড়ে তুলতে আইসিটি বিষয়ে অভিজ্ঞ ও আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ব্যানবেইসের UITRCE Phase-II প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. নাসির উদ্দিন গনি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) ফেজ-২’ প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের জন্য সারাদেশের নির্ধারিত উপজেলা থেকে শিক্ষক প্রশিক্ষক তৈরি করা হবে। 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে দক্ষ প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে গড়ে তুলতে আইসিটি বিষয়ে অভিজ্ঞ ও আগ্রহী শিক্ষকদের কাছ থেকে  নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ব্যানবেইসের ওয়েবসাইট, শিক্ষক বাতায়ন এবং শিক্ষক বাতায়নের ফেসবুক গ্রুপে প্রকাশিত লিংক ব্যবহার করে ২৫ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

নোটিশে আরও বলা হয়, তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ আগ্রহী শিক্ষকদেরকে নির্ধারিত ফর্মে (https://ln.run/V00TG) ব্যানেবেইসের ওয়েবসাইট (banbeis.gov.bd), শিক্ষক বাতায়ন ও শিক্ষক বাতায়ন ফেসবুকগ্রুপে প্রদত্ত লিংক ব্যবহার করে ২৫ জুন-২০২৬ থেকে ৩০ জুন-২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষক নির্বাচনের আবেদন, প্রক্রিয়াকরণ, মনোনয়ণ এবং বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬