শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে শিক্ষামন্ত্রীর কাছে তিন প্রত্যাশা ফাহামের

১৯ মে ২০২৬, ০৮:২১ AM
 ফাহাম আব্দুস সালাম

ফাহাম আব্দুস সালাম © টিডিসি ফটো

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও সমন্বয় আনার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর কাছে তিনটি প্রত্যাশার কথা জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।

ফাহাম আব্দুস সালাম প্রস্তাবগুলো হলোঃ

১.২০২৭ এ বাংলাদেশের ৩ মিডিয়াম স্কুল কলেজের সুস্পষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকবে এবং সেটা জানুয়ারিতেই দিয়ে দেওয়া হবে। এক চুল এদিক সেদিক হতে পারবে না।

২. ২০২৮ সাল থেকে বাংলাদেশের ৩ মিডিয়াম স্কুলের একাডেমিক ক্যালেন্ডার অভিন্ন হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ২৭ তারিখ থেকে মার্চের ১৬ তারিখ পর্যন্ত যদি স্কুল বন্ধ থাকে - ৩ মিডিয়াম স্কুলেই একই সাথে বন্ধ থাকবে। কীভাবে সমন্বয় হবে - সেটা শিক্ষকদের ডেকে একসাথে নিশ্চিত করুন।

৩. ২০২৭ সাল থেকে প্রতিটা বিষয়ের প্রতিটা ক্লাসের একটা কোড নাম্বার থাকবে এবং ঐ ক্লাসে কী পড়ানো হবে - সেটা আগে থেকেই বছরের শুরুতে ইন্টারনেটে জানিয়ে দেয়া হবে। ধরেন যে ৭ম শ্রেণীর ইংরেজি ১ম পত্রের নবম ক্লাস। এর কোড নাম্বার হতে পারে ENG01-07-009। এই নবম ক্লাসটি যেই তারিখেই অনুষ্ঠিত হোক - ক্লাসে যে কন্টেন্ট পড়ানো হবে - সেটা মন্ত্রণালয় ঠিক করবে টেক্সটবই অনুযায়ী। আপনারা যদি আগে থেকেই ক্লাসের কন্টেন্ট ফিক্স করেন - ইউটিউবে দেখবেন যে সেই ক্লাসের কন্টেন্ট বানানো হবে শত শত। কিন্তু এর মূল কন্টেন্ট সেন্ট্রালি ফিক্স করতে হবে।

তিনি আরও লেখেন, 'দয়া করে কোনো বিষয় মন্ত্রণালয়ের পাবলিক সার্ভেন্টদের দিয়ে ঠিক করবেন না। শিক্ষকদের ডাকুন - সামনে ক্যালেন্ডার দিন ও AI ব্যবহার করতে বলুন। তাদের নিজেদের ফিক্স করতে বলুন। কিন্তু যেটা ফিক্সড হবে সেখান থেকে এক চুল নড়বেন না। আগে থেকেই বলুন যে আমরা ২০২৮ সালে এই এই কাজ করবো - যেন কোনো প্যারেন্টস কমপ্লেইন না করে যে আমাদেরকে হুট করে বিপদে ফেলা হয়েছে।'

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলার ওপর জোর দিয়ে ফাহাম বলেন, 'বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর প্রথম স্টেপ হলো পুরা দেশকে ডিসিপ্লিনের মধ্যে আনা। স্ট্রাকচার ঠিক করতে হবে এবং সেক্ষেত্রে কাওকে কোনো প্রতিষ্ঠানকে ক্রিয়েটিভিটির সুযোগ দেবেন না।'

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬