শিক্ষা ক্যাডারদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণা, বাড়ছে সুবিধা

২৯ মার্চ ২০২৬, ০৬:৫১ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৬:৫১ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) এবং অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণা করেছে সরকার। এর ফলে আর্থিক সুবিধা বৃদ্ধি হবে শিক্ষা ক্যাডারে কর্মরতদের।

রবিবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ এর উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে একটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বলেন, ‘শিক্ষা ক্যাডারদের দীর্ঘদিনের দাবি ছিল নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণা। অবশেষে সেটি হয়েছে। এই ঘোষণার ফলে পেনশন ও অন্যান্য ক্ষেত্রে শিক্ষা ক্যাডাররা কিছু আর্থিক সুবিধা পাবে। যা আগে ছিল না।’

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যগণ এবং অন্যান্য শিক্ষক যারা ভ্যাকেশন ডিপার্টমেন্টের সুবিধা ভোগ করেন তাদের ভ্যাকেশন ডিপার্টমেন্টের সংজ্ঞাটি পর্যালোচনান্তে সংশোধন করা যেতে পারে মর্মে উল্লেখ করা হয় এবং উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৮ এ অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিধান সম্পর্কে উল্লেখ রয়েছে, তাই এ বিধি পরিবর্তন/সংশোধনের প্রক্রিয়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১নং সূত্রস্থ স্মারকে জারিকৃত পত্রের অনুচ্ছেদ ‘ক' এ উল্লেখ রয়েছে যে, সার্বিক দিক বিবেচনায় শিক্ষা সেক্টরকে নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না। কিন্তু এ পত্রের অনুচ্ছেদ 'খ'-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ও বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের সদস্যগণ এবং শিক্ষা সেক্টরের অন্যান্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি ও গড় বেতনে অর্জিত ছুটিসহ অন্যান্য ছুটি প্রাপ্যতার বিষয়টি বিবেচনাযোগ্য বিধায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারে মর্মে উল্লেখ করা হয়।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সদস্যগণ এবং অন্যান্য শিক্ষকদের নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট সুবিধা প্রদানের বিষয়ে মতামত প্রদানের জন্য চেয়ারম্যান, জাতীয় বেতন কমিশন, ২০২৫ বরাবর পত্র প্রেরণ করা হলে জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর ২৬ নভেম্বর ২০২৫ তারিখের ২৭২ নম্বর স্মারকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যগণ এবং অন্যান্য শিক্ষকদের নন- ভ্যাকেশন ডিপার্টপেমেন্ট সুবিধা প্রদান বিষয়ে বিগত বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর সুপারিশ সঠিক ও বাস্তবানুগ মর্মে মতামত প্রদান করে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যগণ এবং অন্যান্য শিক্ষকগণের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত যৌক্তিকতা এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9