একযোগে মাউশির ৫ কর্মকর্তাকে বদলি 

২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বড় রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির পাঁচ কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে তাদের বদলির আদেশ জারি করা হয়েছে।

বদলির প্রজ্ঞাপন থেকে জানা গেছে, মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ বদরুন নাহারকে বদলি করা হয়েছে। বিসিএস ২৬ ব্যাচের এ কর্মকর্তাকে ইডেন মহিলা কলেজে বদলি করা হয়েছে। তিনি গণিত বিষয়ের সহকারী অধ্যাপক।

পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-৫ মো. শাহেদ শাহানকে যশোর সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। বিসিএস ৩২ ব্যাচের এ কর্মকর্তা ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক।

মাউশির কমার্শিয়াল সেকশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমানকে মাদারীপুরের শিবচরের বরহামগঞ্জ সরকারি কলেজে হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক পদে বদলি করা হয়েছে।

মাউশির এসিআর শাখার কর্মকর্তা জ্যাক পারভেজ রোজারিওকে টঙ্গী সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। এছাড়া মাউশির প্রশিক্ষণ শাখার গবেষণা কর্মকর্তা বিসিএস মোহাম্মদ আবুল হোসেন কায়েসকেও বদলি করা হয়েছে। তিনি বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9