এমপিওভুক্ত হচ্ছে ডিগ্রি তৃতীয় শিক্ষক, তালিকা চাইল মন্ত্রণালয়

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বেসরকারি কলেজের ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, শিক্ষা মন্ত্রণালয় এ সকল শিক্ষকের তালিকা চেয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি (পাস) পর্যায়ের বিভিন্ন বিষয়ে ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত গভর্ণিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, এনটিআরসিএ ব্যতীত তৃতীয় শিক্ষকদের তালিকা প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি কলেজের ডিগ্রি (পাস) পর্যায়ের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য আগেও বিভিন্ন সময়ে আবেদন ও আদেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে বিন্দিভিত্তিকভাবে নতুন আবেদনগুলোও জমা পড়ে। এসব আবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় মাউশি অধিদপ্তরে পৃথক প্রতিবেদন চেয়ে এসেছে। একীভূত সিদ্ধান্ত না নিয়ে বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়ায়, ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত গভর্ণিং বডি কর্তৃক বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের প্রকৃত তালিকা সকল অঞ্চলে পত্র যোগাযোগের মাধ্যমে মাউশি অধিদপ্তর নির্ধারণ করবে।

যারা ওই সময়কাল ধরে নিয়োগপ্রাপ্ত কিন্তু এমপিওভুক্ত হতে পারেনি এমন তৃতীয় শিক্ষকদের প্রকৃত তালিকা প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬