কলেজের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ, একাদশে ভর্তি শুরু আজ

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ AM
একাদশের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ

একাদশের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলেজগুলো আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। এর আগে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে এক সপ্তাহ।

একাদশে ভর্তির ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। সর্বশেষ বার্তায় বলা হয়েছে, কলেজসমূহ এখন আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। লগইন করে বামদিকের মেন্যুতে ‘Download Reports’ এ ক্লিক করুন।

ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রশন ফলাফলের পিডিএফ এখন এ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে ভর্তির পোর্টালে লগইন করতে হবে।

আরও পড়ুন: এসএসির মূল নম্বরপত্র বিতরণ শুরু আজ, কোন জেলায় কবে

অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার। তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার (৩ সেপ্টেম্বর)। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হা…
  • ১১ নভেম্বর ২০২৬
তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্…
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950