একাদশ ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

২৮ আগস্ট ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল, এবং ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। 

এর আগে, দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও কলেজে ভর্তির মনোনয়ন পাননি। 

ফল দেখবেন যেভাবে
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬