কলেজ ভর্তি নিশ্চায়ন বাতিল যেভাবে করবেন

২৪ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তিতে অনেক শিক্ষার্থী প্রথম ধাপে পছন্দের কলেজে আসন না পাওয়ার পরও সঠিক নির্দেশনা না পাওয়ায় ভর্তি নিশ্চয়ন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করে পরবর্তী ধাপে পুনরায় আবেদন করতে চায়। এই ক্ষেত্রে ভর্তি নিশ্চয়ন বাতিল করা প্রয়োজন হয়।

ভর্তি নিশ্চায়ন বাতিল করার পদ্ধতি:
অনলাইনে নিশ্চায়ন করা ভর্তি আবেদন বাতিল করার জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক বরাবরে কারণ উল্লেখ করে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি নিশ্চায়ন বাতিলের আবেদন করতে হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করে ভর্তি নিশ্চায়ন বাতিল করার আবেদন দাখিল করতে হবে।সংশ্লিষ্ট বোর্ডের কলেজ পরিদর্শক যদি মনে করে তাহলে আবেদনকারীর ভর্তি নিশ্চায়ন বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন। অনলাইনে ভর্তি নিশ্চায়ন বাতিল হওয়ার পর শিক্ষার্থী চাইলে পরবর্তী ধাপে আবেদন করতে পারবে।

নিশ্চায়ন যাচাইকরণ প্রক্রিয়া:
ফি জমাদানের পর যাচাইকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিশ্চায়নের স্থিতি দেখতে পারেন। অনেক সময় তৃতীয় পক্ষের মাধ্যমে পেমেন্ট করলে বিলম্ব হতে পারে, তাই নিয়মিত যাচাই করা জরুরি। তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের নিশ্চয়ন ফি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা http://xiclassadmission.gov.bd/payment/payment.html এই লিংকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবেশ করে তাদের নিশ্চয়ন ফি জমার সর্বশেষ আপডেট দেখতে পারবেন ।

এছাড়া, ওয়েবসাইটের পেমেন্ট ভেরিফিকেশন পেজে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিশ্চায়নের সর্বশেষ অবস্থা জানা যায়। এতে করে কোনো ভুল বা বিলম্ব হলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব।

গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950