কোন বাহুল্য ছাড়াই হচ্ছে এসএসসির ফল, সময় লাগছে দুই মাসেরও কম

০৯ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৪ AM
উপদেষ্টা ড. সি আর আবরার

উপদেষ্টা ড. সি আর আবরার © ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশে থাকছে না কোনো বাহুল্য বা আনুষ্ঠানিকতা। নির্ধারিত সময়ের আগেই, মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে। অনারম্বরভাবে ফলাফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে। 

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬