ভিসিবিহীন সরকারি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার নতুন পরামর্শ সরকারের

২৯ আগস্ট ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) ও ট্রেজারাররা পদত্যাগ করেছেন বা অনুপস্থিত রয়েছেন সেসব বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। অফিস আদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ডিনদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের কথা হয়।

অফিস আদেশে পরামর্শে বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারাররা পদত্যাগ করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরসহ অন্যান্য কর্মকর্তা পদত্যাগ না করা সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

“ফলে তাদের পদত্যাগ ও অনুপস্থিতিজনিত কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।”

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬