শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে রায়হান বাদশা

২৫ আগস্ট ২০২৪, ০২:০১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
মো. রায়হান বাদশা

মো. রায়হান বাদশা © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. রায়হান বাদশা। 

আজ রোববার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. রায়হান বাদশাকে প্রদান করা হল। 

এর আগে, গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬