কোটা আন্দোলন নিয়ে কাল কথা বলবেন শিক্ষামন্ত্রী

১৭ জুলাই ২০২৪, ১১:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

চাকরিতে কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে বৈঠক করেছেন।

পরে বাসভবন থেকে বের হওয়ার সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে কথা বলবেন।

জানা যায়, আজ বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনে প্রবেশ করে বৈঠক করেন তিনি। পরে রাত ৯টার দিকে সেখান থেকে বের হন তিনি।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মেনে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দেয় প্রশাসন। পরে সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থী হল ছেড়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬