কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রগতি জানতে চায় মন্ত্রণালয়

২৭ অক্টোবর ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের অগ্রগতি জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখা। মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের প্রধানকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩ সেপটেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসন সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন ২০১৮-২০২২ সালে অনিষ্পন্ন/বাস্তবায়নাধীন প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। 

কার্যবিবরণী থেকে জানা গেছে, বরগুনার জেলা প্রশাসক দেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনাটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়। এ বিষয়ে ইউজিসি আইন ১৯৭৩ এর ৫ (১) (g) অনুযায়ী মতামত দেওয়ার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রাথমিক মতামত অনুযায়ী সিদ্ধান্তটি বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগকে মতামত জানাতে বলা হয়েছে।

একই সভার কার্যবিবরণীতে কক্সবাজারে একটি বিশেষায়িত মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের সবশেষ অগ্রগতিও জানতে চাওয়া হয়েছে।

এর আগে গত ১৪ জুন এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, কারিগরি ধারার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬