সহযোগী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৬৯০ কর্মকর্তা (তালিকা)

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের ৬৯০ জন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা সবাই শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পদে কর্মরত। তাদের পদোন্নতি দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেয়া হয়েছে। প্রচলিতভাবে এবারও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিষয়ভিত্তিক পদোন্নতি দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। 

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৪০ জন, আরবি ও ইসলামী শিক্ষার ২২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭ জন, ইংরেজির ৫৯ জন, ইতিহাসের ৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৩৫ জন, কৃষিবিজ্ঞানের দুইজন, গার্হস্থ্য অর্থনীতির দুইজন, গণিতের ৩২ জন, দর্শনের ৩২ জন, পদার্থবিদ্যর ৩৫ জন, পরিসংখ্যানের ৪ জন, প্রাণিবিদ্যার ৩৬ জন, বাংলার ৫৯ জন, ব্যবস্থাপনার ৪৭ জন, ভুগোলের ১৪ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৪০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৬ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের একজন, হিসাববিজ্ঞানের ৪৭ জন কর্মকর্তা রয়েছেন।

এছাড়া শিক্ষক প্রশিক্ষণ কলেজের কর্মকর্তাদের মধ্যে ইসলামী আদর্শ (টিটিসি) একজন, ইংরেজি (টিটিসি) একজন, ইতিহাসের (টিটিসি) একজন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের (টিটিসি) একজন, গণিতের (টিটিসি) একজন, প্রফেশনাল ইথিক্সের (টিটিসি) একজন, বাংলার (টিটিসি) একজন, ভূগোলের (টিটিসি) একজন, রাষ্ট্রবিজ্ঞানের (টিটিসি) একজন ও বিজ্ঞানের (টিটিসি) একজন রয়েছেন। 

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬