শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতার নীতিমালা প্রকাশ

০৭ আগস্ট ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। 

শিক্ষার্থীদের দেয়া সব ফি ও বেতন, নিজস্ব আয় বা দান-অনুদান ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে নতুন এ নীতিমালায়। মন্ত্রণালয় বলছে, নগদ টাকায় ফি-বেতন নেয়া যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে নগদ টাকায় ফি নিয়ে তা দুই দিনের মধ্যে তা দুই দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। 

নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুক

ওই নীতিমালায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যায়ের মূল নীতি, আয় ব্যবস্থাপনা, ব্যয় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকার ব্যবহার, পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব ও নিরীক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। 

নীতিমালার আয় ব্যবস্থাপনা অংশে বলা হয়েছে, শিক্ষার্থীর দেয়া সব ফি, সম্পদ থেকে নিজস্ব আয়, দান, অনুদান, ইত্যাদি নির্ধারিত ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে হবে। নগদ টাকা আদায় করা যাবে না। তবে বিশেষক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান নগদ টাকা নিতে পারবে। সেক্ষেত্রে আদায়কৃত টাকা পরবর্তীতে দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।  

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬