উপাধ্যক্ষ পদে পদোন্নতির আবেদন শুরু ১ আগস্ট

২৬ জুলাই ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের আবেদন শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। অনলাইনে এ আবেদন করার শেষ সময় ১৬ আগস্ট পর্যন্ত। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণাল থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ এতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে মর্মে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা-২০২০-এ উল্লেখ রয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ প্রদান করা হয়েছে। উক্ত আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণ ১৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
সংঘর্ষে স্থগিত ময়মনসিংহ মেডিকেলের ক্লাস-পরীক্ষা, দুই নেতাকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬