রাবির সিন্ডিকেটে ডিন ক্যাটাগরির নির্বাচন ১৬ জুলাই

০১ জুলাই ২০১৮, ১১:০০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরির শূন্য পদে সিন্ডিকেট সদস্য নির্বাচন আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।  বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এর প্রার্থী হচ্ছেন ব্যবসায় শিক্ষা অনুষদের নব নির্বাচিত ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. এম হুমায়ুন কবির।

এদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) থেকে প্রকৌশল অনুষদের নব নির্বাচিত ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরামুল হামিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান দলের আহ্বায়ক ড. এনামুল কবীর।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬