নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

১৯ জুলাই ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ যাচাইয়ের জন্য জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি হওয়ারও কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নির্বাচনের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিটি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। এছাড়া বিশেষভাবে এই মুহূর্তে বৈশ্বিক অর্থনৈতিক এই অবস্থার মধ্যে আর্থিক বিরাট একটি বোঝা কাঁধে নেয়া কোন সরকারের পক্ষেই সম্ভব নয়।

“নির্বাচন ও আর্থিক সমস্যা মাথায় রেখে কিভাবে, কোন পদ্ধতিতে সম্ভব এবং কিভাবে করলে আমাদের শিক্ষা এবং শিক্ষকের মানোন্নয়ন সম্ভব; কিভাবে এই বিষয়টি করতে পারবো এবং তার আর্থিক সংশ্লিষ্টতা কতটুকু এগুলো বিষয় দেখার জন্য দুটি কমিটি আমরা করে দিচ্ছি।”

তিনি বলেন, শিক্ষকরা যে জীবন মানোন্ননের লক্ষ্য জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন, এখানে যাতে কোন বৈষম্য না থাকে সেটি গবেষণার বিষয়— এজন্য একটি কমিটি করে গবেষণা করে দেখার জন্য তাদের দায়িত্ব দেয়া হবে। আর এর সাথে সংশ্লিষ্ট আর্থিক বিষয়টি গবেষণা করে দেখার জন্য আরেকটি কমিটি গঠন করে দেয়া হবে; তারা দেখবে এতে আমাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী কতদূর আগানো সম্ভব বা কতদ্রুত এটি আমরা দিতে পারব।

“এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনসহ বিভিন্ন খরচ বাবদ অনেক খরচই সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানসমূহে দেয়া হয়, কিন্ত সরকার প্রতিষ্ঠানসমূহের আয় থেকে কোন অর্থ নেয় না; এই পুরো ব্যাপারটি গবেষণা করে দেখারও বিষয় আছে।” 

শিক্ষামন্ত্রী জানান, এই দুটো কমিটি করার জন্য উপযুক্ত বিশেষজ্ঞ খুঁজে বের করতে হবে আমাদের। আমরা আশা করি আগস্ট মাসের মধ্যে এই দুটো কমিটি গঠন করে দিতে পারবো। তারপরে কমিটিকে তাদের কার্য পরিধি ঠিক করে দিতে হবে এবং কাজসমূহ সম্পন্ন করবার জন্য কমিটিকে সময় দিতে হবে।

মেট্রোরেল চলবে আরও রাত পর্যন্ত, সময়-দিনক্ষণ নিয়ে যা জানা যা…
  • ০৫ মে ২০২৬
নতুনদের নিয়ে গড়া বিজয়ের প্রথম মন্ত্রিসভা কেমন হতে পারে
  • ০৫ মে ২০২৬
ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ মে
  • ০৫ মে ২০২৬
এসএসসির উত্তরপত্র মূল্যায়নে জটিলতার শঙ্কা, পরীক্ষকদের কঠোর …
  • ০৫ মে ২০২৬
টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ
  • ০৫ মে ২০২৬
যশোরের তিন সরকারি কলেজে ভর্তি সুযোগ ৪৪৮১ শিক্ষার্থীর, শূন্য…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9