রাজধানীসহ দেশের ১০ জেলায় নতুন ডিসি

০৭ জুলাই ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো, ঢাকা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও গাজীপুর।

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকা, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙ্গামাটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা জেলার ডিসি করা হয়েছে।

পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগে সংযুক্ত উপ-সচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার মু: মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপ-সচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী এবং বিদ্যুৎ বিভাগের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলার ডিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩০, আবেদন শুরু …
  • ০৫ মে ২০২৬
বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যান…
  • ০৫ মে ২০২৬
টার্নিং পয়েন্ট ছিল নুরের দল ছেড়ে ছাত্রশক্তিতে যোগদান, ৭ বছর…
  • ০৫ মে ২০২৬
এসএসসির বাংলা খাতা নিতে অনীহা, ২৩৫ শিক্ষকের তালিকা প্রকাশ ক…
  • ০৫ মে ২০২৬
ঢাবিতে গেস্টরুম-গণরুম নির্যাতনের বিচার ও আবাসন সংকট নিরসনের…
  • ০৫ মে ২০২৬
অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী জাকির ফরাজী গ্রেপ্তার
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9